সঠিক
গাইডলাইন এবং
পরিশ্রমই সাফল্যের
মূল চালিকা শক্তি

আমাদের সাফল্য

ক্যাডেট ভর্তিতে আমাদের সাফল্যের একাংশ

ব্যাচসমূহ

শিক্ষকদের সুদক্ষ তত্ত্যাবধানে পরিচালিত আমাদের ব্যাচসমূহ

প্রি-ক্যাডেট ব্যাচ (৪র্থ এবং ৫ম শ্রেণী)

প্রি-ক্যাডেট ব্যাচ (৪র্থ এবং ৫ম শ্রেণী)

৪র্থ এবং ৫ম শ্রেণীর স্টুডেন্টদের কোর্সটা মূলত দুইটা টপিকের সংযোজন। প্রথমটা একাডেমিক পড়াশোনা আর দ্বিতীয়টা হলো ক্যাডেটের ব্যাসিক পড়াশোনা। আমাদের সাপ্তাহিক ৪ দিন ক্লাস থাকে যেখানে ২ দিন থাকবে একাডেমিক বইয়ের পড়া আর বাকি ২ দিন ক্যাডেটের জন্য প্রস্তুতি।

৬ষ্ঠ এবং ৭ম শ্রেণীর ক্যাডেট ব্যাচ

৬ষ্ঠ এবং ৭ম শ্রেণীর ক্যাডেট ব্যাচ

ক্যাডেট কলেজে চান্স প্রত্যাশী ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য রয়েছে রেগুলার ক্যাডেট ব্যাচ। একাডেমিক পড়াশোনা আর ক্যাডেটের পড়াশোনা উভয়টাই কভার করা হয়। সপ্তাহে থাকছে ৪ দিন ক্লাস ও ১টি উইকলি টেস্ট এবং প্রতিমাসে ১টি মান্থলি টেস্ট। শিক্ষকের সুদক্ষ তত্ত্যাবধানে সপ্তাহে ৪ দিনে ৬টি ক্লাস হয়ে থাকে।

অনলাইন ক্যাডেট ব্যাচ

অনলাইন ক্যাডেট ব্যাচ

তোমাদের কাঙ্ক্ষিত ক্যাডেট ভর্তির স্বপ্নকে চূড়ান্তভাবে কার্যকরী করে তুলতে ডিজিটাল প্রযুক্তির সহায়তা নিয়ে Boost Up Private Cadet Batch এখন অনলাইনে আলো ছড়াচ্ছে সমগ্র বাংলাদেশে। (বর্তমানে শুধু ৬ষ্ঠ শ্রেণীর অনলাইন ক্যাডেট ব্যাচ রয়েছে)

মেন্টর

আমাদের সম্মানিত মেন্টরগণ

ইমরান বিন রহমান

ইমরান বিন রহমান

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে (বিএসএস, এমএসএস) পড়াশোনা করা ইমরান বিন রহমান স্যার দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা নিয়ে ক্যাডেট প্রত্যাশীদেরকে বাংলা এবং জিকে পড়ান।

মেহেদী হাসান

মেহেদী হাসান

ইংরেজি বিষয়ে (বি.এ, এম.এ) পড়াশোনা করা মেহেদী হাসান স্যার দীর্ঘ ১০ বছরের শিক্ষাদান অভিজ্ঞতা নিয়ে ক্যাডেট প্রত্যাশীদেরকে ইংরেজি পড়ান।

তাহজিব চৌধুরী

তাহজিব চৌধুরী

আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম থেকে ইকোনমিক্স এন্ড ব্যাংকিং-এ করেন বিএসএস ও এমএসএস। দীর্ঘ ৯ বছরেরও বেশি সময় ধরে গণিতের কঠিন ও জটিল সব সমস্যার সমাধান নিয়ে তাহজিব স্যার আছেন ক্যাডেট ভর্তি প্রত্যাশীদের সাথে।

আমাদের সম্পর্কে

BoostUp হলো চট্টগ্রামের একমাত্র প্রাইভেট ক্যাডেট কোচিং যেখানে তিনজন দক্ষ মেন্টর দ্বারা পরিচালিত হয় ক্যাডেট প্রস্তুতির সকল ক্লাস। গতানুগতিক ক্যাডেট কোচিংগুলোতে এক একদিন এক এক শিক্ষক। ফলাফল হ-য-ব-র-ল...। আর এই ধারণা থেকে বের হয়ে প্রতিটি বিষয়ের জন্য আলাদা শিক্ষক নিয়ে BoostUp ক্যাডেট কোচিং। প্রযুক্তির কল্যাণে, অনলাইন কিংবা অফলাইনে ক্যাডেট ভর্তি প্রস্তুতি নিয়ে Boost Up থাকছে আপনার সন্তানের পাশে।

https://i.ibb.co/m8pxT6f/92067783116.png

অন্যদের মতামত

শিক্ষার্থীরা আমাদের সম্পর্কে কি বলছে

স্যাররা অনেক আন্তরিক। তারা তাদের সবটুকু দিয়ে চেস্টা করেন।

মোঃ সাকিবুল ইসলাম
প্রাক্তন ছাত্র
image

বুস্টআপ আমাকে অনেক সাহায্য করেছে। আমি ক্যাডেট ভর্তি ইচ্ছুকদের কাছে এই কোচিং রেকোমেন্ড করি 😀

ফাহমিদা ফাইজা নাদিয়া
প্রাক্তন ছাত্রী
image

সেখানে যান এবং সেখানে কি ঘটছে তা খুঁজে বের করুন ❤️

সোবহান আলম চৌধুরী জয়
প্রাক্তন ছাত্র
image

যদি আপনি তাদের পড়ানোর সাক্ষী না হন, আপনি বুঝতে পারবেন না।

মুহাম্মদ সাজিদ উল বারী
প্রাক্তন ছাত্র
image

বুস্টআপ কেন আলাদা?

গতানুগতিক ক্যাডেট কোচিংগুলোতে এক একদিন এক এক শিক্ষক। ফলাফল হ-য-ব-র-ল...

মনে করুন, মেহেদী স্যার একটা ক্লাসে Tense এর কিছু অংশ পড়াল।
পরের ক্লাসে তাহজিব স্যার Tense এর অন্য অংশ পড়াল।
তারপরের দিন ইমরান স্যার Tense এর সর্বশেষ অংশটি পড়াল।
এখন, এখানে চিন্তার বিষয়টা হচ্ছে বাচ্চারা এই Tense টা কে তিন জন স্যারের কাছে তিন ভাবে শিখবে
এবং ক্লাসগুলোর সমন্বয়হীনতার কারণে তারা সবকিছু হ-য-ব-র-ল করে ফেলবে।
এবার ভাবুনতো!!! এই ঘটনা Math এ হলে কেমন হয় !!!
কি ভয় পেয়েছেন ???
এভাবেই চলে যাচ্ছে গতানুগতিক ক্যাডেট কোচিং গুলো...

বুস্টআপের প্রাইভেট ব্যাচের উপকারিতা

নির্দিষ্ট বিষয়ের জন্য নির্দিষ্ট শিক্ষক, ফলে শিক্ষক যেমন ছাত্রদের মানসিকতা বুঝতে পারেন, ঠিক তেমনি ছাত্ররাও শিক্ষকের পড়ানোর ধরন খুব সহজেই উপলব্ধি করতে পারে।
যেহেতু ব্যাচে শিক্ষক ছাত্রদের ভালো বুঝতে পারেন তাই তিনি জানেন কোন ছাত্রের মানসিকতা কেমন এবং সে অনুসারে তিনি ছাত্রদের প্রতি যত্নবান হতে পারেন।

ক্যাডেট ভর্তিতে কি কি লাগে?

ক্যাডেট ভর্তিতে একজন প্রাথীর নিন্মে বর্ণিত যোগ্যতাগুলো থাকতে হবে

প্রার্থীর যোগ্যতা

  1. জাতীয়তা: প্রার্থীকে বাংলাদেশী নাগরিক হতে হবে।
  2. শিক্ষাগত যোগ্যতা: প্রাথীকে ৬ষ্ঠ শ্রেণি অথবা সমমানের ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
  3. বয়স: সর্বোচ্চ ১৩ বছর ০৬ মাস হতে হবে।
  4. শারীরিক যোগ্যতা:
  5. উচ্চতা: ন্যূনতম ৪ ফুট ৮ ইঞ্চি (বালক/বালিকা উভয় ক্ষেত্রে প্রযোজ্য)।
  6. সুস্থ্যতা: প্রার্থীকে অবশ্যই শারীরিক ও মানসিকভাবে সুস্থ্য হতে হবে।
  7. দৃষ্টি শক্তি:
    • চশমাসহ:
    • এক চক্ষুতে: ৬/৬
    • অন্য চক্ষুতে: ৬/৬
    • চশমাবিহীন:
    • এক চক্ষুতে: ৬/১২
    • অন্য চক্ষুতে: ৬/১৮

মন্তব্য: চশমার পাওয়ার কোন চক্ষুতেই (-) 2D এ অধিক হবে না। অ্যাস্টিগম্যাটিজম এর ক্ষেত্রে Spherical Equivalent হিসাব করতে হবে।

অযোগ্যতা

  1. পূর্বে ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষায় অবতীর্ণ হলে।
  2. লিখিত, মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষায় অযোগ্য হলে।
  3. গ্রস নক নী (Gross Knock Knee), ফ্লাট ফুট (Flat Foot), কালার ব্লাইন্ড (Color Blind) ও অতিরিক্ত ওজন (Over Weight)
  4. এ্যাজমা (Asthma), মৃগী (Epilepsy), হৃদরোগ (Heart Disease), বাত (Arthritis), বাতজ্বর (Rheumatic Fever), যক্ষ্মা (Tuberculosis), পুরাতন আমাশয় (Chronic Dysentery), হেপাটাইটিস (Hepatitis), ডিওডেনাল আলসার (Duodenal Ulcer), রাতকানা (Night Blindness), যে কোনো প্রকার ডায়াবেটিস (Diabetes), হেমোফাইলিয়া (Haemophilia), বিছানায় প্রস্রাব করা ইত্যাদি রোগে আক্রান্ত হলে।
  5. স্বাস্থ্য পরীক্ষা পর্ষদ কর্তৃক চিহ্নিত অন্যান্য কারণ।

উপরে উল্লিখিত কারণসমূহের জন্য একজন প্রার্থী ভর্তি প্রক্রিয়ার যে কোন ধাপে অযোগ্য হিসেবে বিবেচিত হবে।

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী

আপনি যে উত্তর খুঁজছেন তা খুঁজে পাননি? আমাদের যোগাযোগ করুন।

যোগাযোগ করুন

আমাদের সাথে যোগাযোগ করুন এবং আপনার সন্তানের সিট নিশ্চিত করুন

ওয়াটসঅ্যাপ: +880 1856-851182
ইমেইল: boostup.cadet@gmail.com

ঠিকানা

BoostUp Private Cadet Batch, O.R.Nizam R/A, Road No#07, GEC Circle, Chitagong, Bangladesh